Ads free banner

৯২ হাজার ৫৯৫ জিপিএ-৫

 ৯২ হাজার ৫৯৫ জিপিএ-৫

এইচএসসি ও সমমান পরীক্ষায় ৯২ হাজার ৫৯৫ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। গত বছর অর্থাৎ ২০২২ খ্রিষ্টাব্দে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন।গতবারের তুলনায় এবার এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ কমেছে। গতবারের তুলনায় ৮৩ হাজার ৬৮৭ জন কম পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এর আগে ২০২১ খ্রিষ্টাব্দের এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিলেন। এবার পাসের হারও কিছুটা কমেছে। গতবার পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবার এইচএসসি ও সমমানে সব বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। গতবার এসএসসি ও সমমানে মোট পাসের হার ছিলো ৮৫ দশমিক ৯৫ শতাংশ।রোববার এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফল তুলে দেন শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানরা। দুপুরে সংবাদ সম্মেলন করে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জানা গেছে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাস করেছেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১৩ লাখ ৫৭ হাজার ৯১৫ জন পরীক্ষার্থী। আর পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৩ লাখ ৭৫ হাজারের বেশি পরীক্ষার্থী।

নয়টি সাধারণ বোর্ডের অধীনে অনুষ্ঠিত

এইচএসসি পরীক্ষায় দশমিক ৭৫ দশমিক ৯

শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গতবছর নয়টিসাধারণ বোর্ডের এইচএসসি পরীক্ষায় ৮৪ দশমিক ৩১ শতাংশ শিক্ষার্থী পাস করেছিলেন। গতবছর শুধু এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৫৯ হাজার ৭৫৫ জন শিক্ষার্থী।

জানা গেছে, এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন ১৩ লাখ ৫৯ হাজার পরীক্ষার্থী। গত ১৭ আগস্ট থেকে এ পরীক্ষা শুরু হয়ে চলে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত। বেলা ১১টায় শিক্ষার্থীরা ফল পাবেন বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

No comments

Powered by Blogger.