Ads free banner

তীব্র শীতেও সিলেটে হবে বৃষ্টি!

 তীব্র শীতেও সিলেটে হবে বৃষ্টি!

তীব্র শীতেও সিলেটে হবে বৃষ্টি!

Click hear

সিলেট অঞ্চলে এক সপ্তাহ ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে।  এবার শীত আরও বাড়বে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।  এদিকে, এই শীতেও সিলেট বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।  শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।  উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।  মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।  ফলে শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সিলেট বিভাগের দুই জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।  অন্যদিকে, রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুই জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।  হতে পারে

  বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেটসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

No comments

Powered by Blogger.