শৈত্যপ্রবাহ: সিলেট বিভাগে দেড় লাখ পিস কম্বল বরাদ্দসিলেট বিভাগের চার জেলার দরিদ্র শীতার্ত মানুষের জন্য কম্বল বরাদ্দ করেছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বিভাগীয় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় মোট ১ লাখ ৬৩ হাজার ৯৫০টি কম্বল বরাদ্দ করেছে। আরো জানুন :তীব্র শীতেও সিলেটে হবে বৃষ্টি! জানা গেছে, মানবিক সহায়তা কর্মসূচির বাস্তবায়ন নির্দেশিকা অনুসরণ করে বরাদ্দকৃত কম্বল দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিতরণ করতে হবে এবং প্রয়োজনীয় হিসাব নিরীক্ষার জন্য রাখতে হবে। বরাদ্দকৃত কম্বলগুলো জরুরি ভিত্তিতে বিতরণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরকে অবহিত করতে হবে বলে বরাদ্দ পত্রে উল্লেখ করা হয়েছে।ক্লিক করেন
Post a Comment